সংবাদ শিরোনাম:

‘কাদেরের কিডনি ডায়ালাইসিস লাগবে না’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:00:51 pm, Tuesday, 5 March 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আপাতত কিডনি ডায়ালাইসিস লাগবে না। তার কিডনি সমস্যার উন্নতি হলে শিগগিরই হার্টের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়অ হবে।মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের।

মন্ত্রীপত্নি বলেন, তার (ওবায়দুল কাদের) অবস্থা স্থিতিশীল আছে। ধাপে ধাপে উন্নতি হচ্ছে। তার কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়লেও আপাতত ডায়ালাইসিস লাগবে না। ৪-৫ দিনের মধ্যে ভালো হয়ে যাবে বলে আশা করছেন ডাক্তাররা। এটা ঠিক হয়ে গেলে তারা হার্টের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিতে পারেন।স্বামী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি নিয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ব্রিফ করে ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট জানান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

তিনি বলেন, গতকাল (সোমবার) ১১টার সময় (স্থানীয় সময়) মাননীয় মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো-এর নেতৃত্বে জরুরি ভিত্তিতে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তারা নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে আজ (মঙ্গলবার) সকালে আমাদের সঙ্গে বসেন এবং তার ফিডব্যাক দেন।

ডা. আবু নাসের রিজভী বলেন, প্রথমত তারা এপ্রিসিয়েট করেন যে, বাংলাদেশে গত দুই দিনে তাকে (ওবায়দুল কাদের) যে ম্যানেজমেন্ট করা হয়েছে তারা ভেরি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট। এখন তার অবস্থা মোটামুটি স্ট্যাবল আছে। কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে। তারা চিন্তা করছেন আগামী কয়েক দিনের ভেতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশন কন্ট্রোল করার পরে- দে আর থিংকিং ফর দ্যা বাইপাস সার্জারি। বর্তমানে তার অবস্থা আগের থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘কাদেরের কিডনি ডায়ালাইসিস লাগবে না’

প্রকাশের সময় : 08:00:51 pm, Tuesday, 5 March 2019