সংবাদ শিরোনাম:

কাঠালিয়ায় স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:48:36 pm, Tuesday, 8 March 2022
  • 13 সংবাদটি দেখা হয়েছে

কাঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের স্কুলশিক্ষক বাবা ও দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবারের এ ঘটনার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সুজন ঘরামী (৩২) মারা গিয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার পাটিখালঘটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের প্রতিবেশী গফুর মৃধার ছেলে জাকির মৃধার সাথে আবদুল মালেক ঘরামীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো। এরই জের হিসেবে ঘটনা ঘটে।

সুজনের ছোটভাই মিরাজ জানান, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধাসহ তাদের দলবল মো: মালেক ঘরামীর উপর হামলা চালায়। হামলার খবর পেয়ে বাবাকে বাঁচাতে স্কুলশিক্ষক ছেলে সুজন ঘরামী ও শাহিন ঘরামী এগিয়ে আসেন। হামলাকারীদের এলোপাতাড়ি আক্রমণে সুজন, শাহীন ও পিতা আ: মালেক ঘরামী আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একই দিনে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠান। মঙগলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক সুজন ঘরামীর মৃত্যু হয়। অন্য ভাই শাহিন (২৮) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরাদ হোসেন ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাঠালিয়ায় স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : 09:48:36 pm, Tuesday, 8 March 2022