বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

কাঠগড়ায় বসে প্রদীপের ফোনালাপ; ৩ পুলিশ প্রত্যাহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:25:00 pm, Wednesday, 25 August 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন যথাক্রমে শহর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এটিএসআই) শাহাবুদ্দিন, কনস্টেবল আবদুল কাদের ও আবদুছ সালাম।

এ ছাড়াও আদালতের কাঠগড়ায় বসে মোবাইলে কথোপকথনের মত চাঞ্চল্যকর ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ বড়ুয়াকে। অপর দুই সদস্য হচ্ছেন, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহ নেওয়াজ এবং সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) এমএম রাকিবুর রেজা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। তিনি বলেন, তাদের প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিন কাঠ গড়ায় থাকা ১৫ আসামির মধ্যে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ আড়ালে বসে মোবাইলে কথোপকথন করেন। কাঠগড়ায় কথোপকথনের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পর পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

কাঠগড়ায় বসে প্রদীপের ফোনালাপ; ৩ পুলিশ প্রত্যাহার

প্রকাশের সময় : 09:25:00 pm, Wednesday, 25 August 2021