কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং: বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং: বিএমপি কমিশনার

কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং: বিএমপি কমিশনার

কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক।। পৃথিবী আধুনিক হচ্ছে, আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট পুলিশিং। নির্ভেজাল ও কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই বিট পুলিশিং। বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইন্স ‘বিট পুলিশিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর ২০২০’ শীর্ষক কর্মশালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

 

তিনি বলেন, যে জনগণের রাজকোষ থেকে আমরা আমাদের বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করছি।সে জনগণের কর্মচারী হিসেবে জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে মুজিব বর্ষের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ বাস্তবায়নে এই বিট পুলিশিং আরও জোরদারে আন্তরিক হয়ে কাজ করতে হবে।নিজ নিজ বিট এলাকায় কে কি করে, এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে।

 

 

বিএমপি কমিশনার আরো বলেন, কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবাদানে অবহেলার অভিযোগ পেলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।বিট পুলিশিংকে অধিক গুরুত্ব দিয়ে জনগণের সম্পৃক্ততায় জনগণের দোরগোড়ায় সেবার মান বাড়িয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সেবা আরও গতিশীল করে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে হবে।

 

 

বিট পুলিশিং সমন্বয়ক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খায়রুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ মনজুরুল করীম পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর এন্ড পিএমটি) রুনা লায়লা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিএমপি’র চার থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য বিট অফিসারবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD