সংবাদ শিরোনাম:

কাউ‌ন্সি‌লরদের লিগ‌্যাল নো‌টি‌শের জবাব দি‌ল ব‌রিশাল নগর ভবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:16:01 pm, Tuesday, 18 January 2022
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে দেওয়া সাত কাউ‌ন্সি‌লেরর লিগ্যাল নোটিশের জবাব দিয়েছে নগর ভবন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে আইনজীবী জগদীশ চন্দ্র সরকা‌রের মাধ‌্যমে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হো‌সেন ওই সাত কাউ‌ন্সিলর‌কে লিগ‌্যাল নো‌টি‌শের জবাব ‌দেন।

জবা‌বে উ‌ল্লেখ করা হয়, ‌সি‌টি কর‌পো‌রেশ‌নের কাউ‌ন্সিলর‌দের ভাতা প্রদান করা হয় ৪৩ হাজার ৫শ’ টাকা। ত‌বে যারা যাতায়াতসহ বি‌ভিন্ন কা‌জের ভাউচার জমা দি‌য়ে‌ছেন সেসব কাউ‌ন্সিলরদের ৬ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। ওই সাত কাউ‌ন্সিলর কো‌নো ভাউচার জমা না দেওয়ায় তারা কর‌পো‌রেশন থে‌কে সেই টাকা পায়‌নি।

কাউ‌ন্সিলর‌দে‌র সি‌টি কর‌পো‌রেশ‌নে যাতায়াত নিষিদ্ধ হওয়ার যে বিষয়‌টি সাত কাউ‌ন্সিলর দাবি ক‌রে‌ছেন তা ভি‌ত্তিহীন উল্লেখ করে জবাবে বলা হয়েছে, প্রথম সাধারণ সভার কার্য বিবরণীতে এমন কো‌নো কিছু উ‌ল্লেখ নেই, সভার পু‌রো ভি‌ডিও চিত্র সংরক্ষ‌ণে র‌য়ে‌ছে‌।

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের চতুর্থ প‌রিষদ কর্তৃক কো‌নো ধর‌নের হো‌ল্ডিং ট‌্যাক্স বৃ‌দ্ধি করা হয়‌নি। ট‌্যাক্স বাড়া‌নোর বক্তব‌্য উসকানিমূলক।

এছাড়া হাটবাজারসমূহ প‌ত্রিকায় বিজ্ঞাপ‌নের মাধ‌্যমেই ইজারা দেওয়া হ‌য়ে‌ছে। স‌র্বোচ্চ দরদাতা ইজারা পে‌য়ে থা‌কেন।

জবা‌বে প্রধান নির্বাহী কর্মকর্তা আরও উ‌ল্লেখ ক‌রেন, গত বছ‌রের ২৯ ডি‌সেম্বর চতুর্থ প‌রিষ‌দের ১৬তম মা‌সিক সাধারণ সভায় নো‌টিশদাতা সাত কাউ‌ন্সিলর উপ‌স্থিত ছি‌লেন। তারা লিগ‌্যাল নো‌টি‌শে ব‌র্ণিত কো‌নো অভি‌যোগ ওই সভায় আ‌লোচনা ক‌রেন নাই। লিগ‌্যাল নো‌টিশদাতারা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হ‌য়ে মেয়র সেরনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে হেয় প্রতিপন্ন কর‌তে মিথ‌্যা ও ভি‌ত্তিহীন তথ‌্য দি‌য়ে লিগ‌্যাল নো‌টিশ দি‌য়ে‌ছেন।

নো‌টিশদাতা সাত কাউ‌ন্সিলর নো‌টি‌শে উ‌ল্লে‌খিত অভি‌যোগ প্রমা‌ণে ব‌্যর্থ হ‌লে তা‌দের বিরু‌দ্ধে সি‌টি কর‌পো‌রেশন ও মেয়র সা‌দিক আব্দুল্লাহর ভাবমূ‌র্তি ক্ষুণ্ন করার জন‌্য নগর ভবন আদাল‌তের আশ্রয় নি‌তে বাধ‌্য হ‌বে ব‌লেও জবা‌বে উ‌ল্লেখ করা হয়।

গত ২ জানুয়া‌রি ৬টি অভি‌যোগ উ‌ল্লেখ ক‌রে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও স‌চিবকে আইনজীবী আজাদ রহমা‌নের মাধ‌্যমে লিগ‌্যাল নো‌টিশ পাঠান সাত কাউ‌ন্সিলর। এ‌তে কাউ‌ন্সিলররা কর‌পো‌রেশ‌নে নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ ক‌রেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাউ‌ন্সি‌লরদের লিগ‌্যাল নো‌টি‌শের জবাব দি‌ল ব‌রিশাল নগর ভবন

প্রকাশের সময় : 08:16:01 pm, Tuesday, 18 January 2022