সংবাদ শিরোনাম:

কাঁঠালিয়ায় আগুনে পুড়ল স্কুলসহ ৮ দোকান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:27 pm, Saturday, 29 January 2022
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মাধ্যমিক স্কুলের টিনসেড ৩টি কক্ষসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার রাত সোয়া ১২টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় মালামাল উদ্ধার করতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্থ ও স্থানীয়রা জানান, রাতে বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও স্থানীয় মসজিদে মাইকিং করে আগুনের খবর জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। খবর পেয়ে কাঁঠালিয়া ও বামনা ফায়াস সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বন্দরের বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমুয়ার আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেড ৩টি কক্ষ, নেছারের হোটেল, পলাশের কম্পিউটার দোকান, মাসুদের জুতার গোডাউন, বাবুলের গামের্ন্টসের পোশাকের দোকান, বাবুলেনর জুতার দোকান, শাহ জাহানের মুদি দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা দাবি করেন, আগুনে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। মালামাল উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও ওসি মো. মুরাদ আলী।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আমুয়া বন্দরে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে-এমন খবর পেয়ে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাঁঠালিয়ায় আগুনে পুড়ল স্কুলসহ ৮ দোকান

প্রকাশের সময় : 08:14:27 pm, Saturday, 29 January 2022