কলেজ ছাত্রীর প্রেমকে অস্বীকার করায় বরিশালে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলেজ ছাত্রীর প্রেমকে অস্বীকার করায় বরিশালে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

কলেজ ছাত্রীর প্রেমকে অস্বীকার করায় বরিশালে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন




গৌরনদী প্রতিনিধি॥ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর কলেজ ছাত্রীর প্রেমকে অস্বীকার করে অন্যত্র বিয়ের জন্য পাঁয়তারা শুরু করায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের।

আজ শনিবার সকালে অনশনরত সাকোকাঠী গ্রামের আজমল হাওলাদারের কন্যা বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রী (ঋতু আক্তার) জানান, দীর্ঘদিন যাবত শাহজিরা গ্রামের হুমায়ুন খানের পুত্র সবুজ খানের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। অতিসম্প্রতি সবুজের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর তার (ঋতু) প্রেমকে অস্বীকার করে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা শুরু করে। বিষয়টি তিনি ( ঋতু) জানতে পেরে শুক্রবার বিকেল চারটা থেকে বিয়ের দাবিতে প্রেমিক সবুজের বাড়িতে অনশন শুরু করেন। কলেজছাত্রী আরও জানান, ওইদিন রাতে স্থানীয় মনির শিকদার তাকে (ঋতু) মারধর করে সবুজ খানের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
কলেজ ছাত্রীর মা তানজিলা বেগম জানান, বিভিন্ন সময়ে তার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলেও সবুজ ও ঋতুর প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় একাধিকবার ঋতুর বিয়ে ভেঙ্গে যায়। এমনকি সামাজিকভাবেও তারা এলাকায় হেয় প্রতিপন্ন হচ্ছেন। তিনি আরও জানান, তার কন্যা ঋতুর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক করে এখন অস্বীকার করছে সবুজ খান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক সবুজ খানের ব্যবহৃত (০১৭৫৪-৪৮৭৯১৮) নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD