কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন




তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়া উপজেলাবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন আরো একটি নতুন সেবাকেন্দ্র চালু করেছে। সোমবার বিকালে কলাপাড়া পৌর শহরের শহীদ শুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে প্রেসক্লাবের পশ্চিম প¦ার্শে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল হাওলাদার, গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড- জনাব এ. এস. এম হেদায়েতুল হক।

 

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, সার্কেল রিটেইল হেড-জনাব মোহাম্মেদ সোয়েব আনসার, বরিশাল রিজিওনাল হেড মোহাম্মদ নুরুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল হাওলাদার, গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড- জনাব এ. এস. এম হেদায়েতুল হক,কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, সার্কেল মার্কেটিং হেড- জনাব মহম্মদ গুলাম শরীফুদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু,

 

পটুয়াখালী এরিয়া ম্যানেজার- আশরাফুল ইসলাম হাওলাদার, প্রমুখ। বক্তারা বলেন, গ্রামীণফোনের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এর পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন।

 

অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন, হেড অফ এইচ.আর(খুলনা) সাব্বির আহমেদ,হেড অফ ডিস্ট্রিবিউশন প্লানিং(খুলনা) মিনহাজ উল আবেদিন, কলাপাড়ার টেরিটোরি ম্যানেজার মো. মনিরুজ্জামান, ও কলাপাড়া গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মো. আসাদুল্লাহ আল গালিব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD