সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সন্ত্রাসীর জিম্মিদশা থেকে মুক্তি পেতে দুইদিন ধরে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:02:43 pm, Tuesday, 23 April 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়ায় সন্ত্রাসীর জিম্মিদশা থেকে মুক্তি পেতে দুইদিন ধরে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ,voiceofbarishal

তানজিল জামান জয়,কলাপাড়া( পটুয়াখালী ) প্রতিনিধি।।
সন্ত্রাসী আফজালের চাঁদাবাজী ও হামলায় অতিষ্ট পটুয়াখালীর কলাপাড়ার নোমরহাট বাজারের দুই শতাধিক ব্যবসায়ী দ্বিতীয় দিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত নোমরহাট বাজারের ব্যবসায়ীরা আফজালের জিম্মিদশা থেকে মুক্তি চেয়ে এ কর্মসূচী পালন করে। ব্যবসায়ীদের এ ধর্মঘটে কয়েকশ গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থী-শিক্ষকরাও সন্ত্রাসী আফজালের শাস্তির দাবিতে একাত্মতা প্রকাশ করে ব্যবসায়ীদের সাথে।

ব্যবসায়ীদের অভিযোগ, নোমরহাট চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলামকে দোকানের পজিশন দেওয়া বাবদ আফজাল হোসেন তার কাছ থেকে ৫২ হাজার টাকা গ্রহন করে। কিন্তু তাকে পজিশন না দিয়ে টাকা আত্মসাৎ করে আফজাল। গত সোমবার পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ী জহিরুলের উপর হামলা চালায় আফজাল এবং তাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আফজালের শাস্তির দাবিতে মানববন্ধন এবং কলাপাড়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারের জায়গা দখল থেকে শুরু করে আফজাল নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করছে। কোন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাসির মুন্সী জানান, আফজালের চাঁদাবাজী এবং অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে একমাস তিন দিন জেল খাটিয়েছে এই আফজাল।এদিকে পাঁচজুনিয়া-ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডীয় পুকুর, জমি দখল করে মো. আফজাল হোসেন মৎস্য চাষ এবং বসতঘর নির্মান করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানায়, বিদ্যালয়ের রেকর্ডীয় জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে মো. আফজার হাওলাদার। প্রতিবাদ করায় নানা উপায়ে তিনি এবং তার স্ত্রী দিয়ে যে কাউকে নাজেহাল করে।

নোমরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আফজালের জুলুম অত্যাচার থেকে বাঁচতে ব্যবসায়ীরা দুই দিন ধরে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালন করছে। বাজারের দুই শতাধিক ব্যবসায়ী আফজালের কাছে একরকম জিম্মি।ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার জানান, আফজালের অত্যাচারে নোমরহাটের ব্যবসায়ীরা অতিষ্ট। কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানায়, ব্যবসায়ীদের দায়ের করা মামলায় আফজাল হোসেন হাওলাদারকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সন্ত্রাসীর জিম্মিদশা থেকে মুক্তি পেতে দুইদিন ধরে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

প্রকাশের সময় : 09:02:43 pm, Tuesday, 23 April 2019