কলাপাড়ায় যুবলীগ নেতার বাড়িঘরে ভাইয়া বাহিনীর তান্ডব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় যুবলীগ নেতার বাড়িঘরে ভাইয়া বাহিনীর তান্ডব

কলাপাড়ায় যুবলীগ নেতার বাড়িঘরে ভাইয়া বাহিনীর তান্ডব




কলাপাড়া (পটুয়খালী) প্রতিনিধি॥ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে যুবলীগ নেতা ছিদ্দিক শিকদারের বাড়িঘরে মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। কুপিয়ে ঘরের বেড়া লন্ডভন্ড করা হয়েছে। তছনছ করা হয়েছে ঘরের আসবাবপত্র। কেটে ফেলা হয়েছে ফলজ ও রোপনকৃত বৃক্ষ।

সন্ত্রাসীদের বাধা দেয়ায় ওই বাড়ির তিন বছরের শিশু কন্যা সাইফাকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধু ফাতেমাকে লাঞ্চিত করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ ৬/৭ টা মোটরসাইকেলে এসে ১৫/১৬ জন মুখোশধারী সন্ত্রাসী বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ি ঘর কুপিয়ে তছনছ করে।

নগদ টাকা ও গৃহবধুর ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এসময় ওই গৃহবধুকে অপহরনের চেষ্টা চালায় মুখোশধারীরা। দেশীয় অস্ত্র নিয়েমহড়া দিয়ে মুখোশধারী সন্ত্রাসীদের এমন তান্ডবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভাইয়া বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা এমন হামলা-তান্ডব চালায়। তবে কলাপাড়া থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD