সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে অভিযান,৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক কারবারীকে গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:49:56 pm, Saturday, 2 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকার একটি মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব-৮( জধন).

শনিবার বেলা ১২টার দিকে এ অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মাদক কারবারি বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা, তাদের সহযোগী ইউসুফ আলী, সালাম, নুর আলম, ইউসুপ,শাহজাদা ও জামাল।

র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো.রইছ উদ্দিন জানান, বাবুল ও তার স্ত্রী হাসিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা কক্সবাজার থেকে মাছ ধরা ট্রলারে করে ইয়াবা পাচারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল এ ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিঁনি আরও জানান, গ্রেপ্তার বাবুল মৃধা কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের তাজেম মৃধার ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর,বরগুনা ও পটুয়াখালী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে। শনিবার বিকালে তাদের কলাপাড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে অভিযান,৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক কারবারীকে গ্রেপ্তার

প্রকাশের সময় : 11:49:56 pm, Saturday, 2 May 2020