সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শণে এলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:38:09 pm, Sunday, 5 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শণে এলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,voiceofbarishal.com

তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া বেড়িবাঁধ ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হবে। কিছুদিনের মধ্যেই এ কাজ শুরু করা হবে। ভাঙ্গন ও নদীর পানি প্রবেশ ঠেকাতে বাধেঁর পাশে জিও ব্যাগ ফেলা হবে। ঘূর্ণিঝড় ফনী পরবর্তী রোববার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ভাঙ্গা বাঁধ পরিদর্শণে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ কথা বলেন।

তিনি আরো বলেন, যেহেতু চাড়িপাড়া পায়রা বন্দরের আওতাভূক্ত সেহেতু বাঁধ প্রটেকশনে স্থায়ী প্রকল্প নেয়া হবে। এসময় তিনি চাড়িপাড়ার দূর্ভোগ কবলিত মানুষের উদ্দেশ্যে বলেন- আপনাদের আর কস্ট করতে হবে না। আমাদের প্রথম লক্ষ্য যাতে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে গ্রামে পানি প্রবেশ করে প্লাবিত না হয়। এই মুহুর্তে নদীতে অনেক পানি। তাই নদীর পানির প্রবাহ একটু কমলেই জিও ব্যাগ ফেলা হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্নিঝড় ফণীর প্রভাবে সুনামগঞ্জেরর পাঁচটি হাওর প্লাবিত হলেও ফসলের কোন ক্ষতি হয়নি। কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পেরেছে। আগামীতে যাতে কৃষকরা দূর্ভোগে না পড়ে এজন্য আগাম পদক্ষেপ নেয়া হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর থেকে স্পিডবোটে করে চাড়িপাড়া ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এলাকা পরিদর্শণ করেন। তিনি হ্যান্ডমাইকে দূর্গত গ্রামবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এসময় পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম , কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শণে এলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রকাশের সময় : 10:38:09 pm, Sunday, 5 May 2019