কলাপাড়ায় বাড়ছে নির্বাচনী সহিংসতা Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




কলাপাড়ায় বাড়ছে নির্বাচনী সহিংসতা

কলাপাড়ায় বাড়ছে নির্বাচনী সহিংসতা




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাচনী সহিংসতা বেড়ে গেছে। নির্বাচনী প্রতিহিংসায় মারধর, নির্যাতন, শারীরিকভাবে লাঞ্ছিত করা, কুপিয়ে জখম, বাড়ি-ঘরে হামলা,এমনকি আওয়ামী লীগ অফিসে হামলা-ভাঙচুর ও দখলের ঘটনাও ঘটেছে। কিন্তু নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে এসকল অভিযোগ অস্বীকার করা হয়েছে।পুলিশ বলছে, নির্বাচনী সহিংসতা নয়, পারিবারিক ও দলীয় অভ্যন্তরীণ কোন্দল। তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আনারস প্রতীকের স্বতন্দ্র প্রার্থী আখতারুজ্জামান কোক্কা সোমবার দুপুর ১টায় নির্বাচন পরবর্তী কলাপাড়া প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের ফলাফলের গেজেট বন্ধ করে পুনঃনির্বাচনের দাবি করেন।এসময় তিনি বলেন, উপজেলার চাকামইয়া, ধানখালী, চম্পাপুর, নীলগঞ্জ, বালিয়াতলী, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের অধিকাংশ ভোট কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

তবে নৗকা প্রতীকের প্রধান এজেন্ট ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সাংবাদিকদের বলেন, এতো সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ইতোপুর্বে আর হয়নি। এছাড়া হামলা মারধরের কথা সম্পুর্ণ মিথ্যা। উল্টো আওয়ামী লীগের মহিপুর অফিসে আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালায়। আওয়ামী লীগের সিনিয়র নেতা নুর ইসলাম হাওলাদার ও তার ছেলেসহ অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে।কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, মহিপুরে সৃষ্ট ঘটনা নির্বাচনী সহিংসতার কোন বিষয় নয়। এটি হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের দুই সহোদরের দ্বন্দ্বের জের।এসকল বিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD