কলাপাড়ায় তিন পুলিশ ও এক নার্স সহ ৬ জন করোনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় তিন পুলিশ ও এক নার্স সহ ৬ জন করোনায় আক্রান্ত

কলাপাড়ায় তিন পুলিশ ও এক নার্স সহ ৬ জন করোনায় আক্রান্ত

কলাপাড়ায় তিন পুলিশ ও এক নার্স সহ ৬ জন করোনায় আক্রান্ত




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় তিন পুলিশ সদস্য, এক নার্সসহ ছয় জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগেও কলাপাড়া থানার এক পুলিশ সদস্য এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের চার সদস্য এবং দুইজন নার্স আক্রান্ত হয়েছে। এপর্যন্ত কলাপাড়া উপজেলায় ২৬ জন করোনায় আক্রন্ত হয়েছে বলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার চিন্ময় হাওলাদার নিশ্চিত করেছেন।

 

হাসপাতাল সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলায় ৩৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো করোনা সনাক্তের জন্য। এপর্যন্ত রির্পোট এসেছে ২৯২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। এক জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন চার জন।

 

কলাপাড়া থানা ওসি (তদন্ত) আসাদুর রহমান জানায়, গত ১৬ জুন এক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পর ওই টিমের বাকি ১৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা সনাক্তের জন্য পাঠানো হয়েছিলো। আজ ওই টিমের তিন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার রির্পোট এসেছে। এর আগেও তারা কোয়ারেন্টাইনে ছিলো। এখন তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে তারা বর্তমানে সুস্থ্য রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জনায়, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করে তাদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানায়, আক্রান্ত তিন পুলিশ সদস্য এবং এক নার্স তারা বিভাগীয় তত্তাবধনে আইসোলেশনে রাখা হচ্ছে। সাধারণ যে দুইজন আক্রান্ত হয়েছে তাদের ব্যপারে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে হোম আইসোলেশনে রাখার পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে। তবে সক্রামন রোধে সর্বোচ্চ কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD