তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আজিম উদ্দিন মুসুল্লী (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কৃষকের ভাতিজা আল আমিন মুসুল্লী জানায়, সকালে ফজরের নামাজ পড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। ধান ক্ষেতের মাঝের আইল দিয়ে যাওয়ার সময় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ধান ক্ষেতের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকার মধ্যে রাতের আঁধারে বিদ্যুতের লাইন ছড়িয়ে রাখে একটি চক্র।
ক্ষেতের ফসল ইঁদুরে যাতে নস্ট করতে না পারে এজন্য এ ফাঁদ পাতা হয় বলে ধারনা করছেন। ওই বিদ্যুতের ফাঁদে আটকেই কৃষক আজিম উদ্দিন মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। তবে কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Reporter Name 














