বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কর্ণকাঠিতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে কোপাল সন্ত্রাসীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:00:40 pm, Tuesday, 24 September 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন মা ও মেয়ে।কিশোর সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে উভয়ে রক্তাক্ত জখম হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোর সন্ত্রাসী পারভেজ ও সিয়ামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বরিশাল সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি গ্রামের হাওলাদার বাড়িতে এই হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়েকে একই এলাকার মনির হাওলাদারের ছেলে পারভেজ ও বাবুল হাওলাদারের ছেলে সিয়াম দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। একইভাবে দু’দিন স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করার বিষয়ে প্রতিবাদ করা হলে বাড়ির অদূরে ভোলা সড়কে স্কুলছাত্রীর পিতা রাশেদের ওপর একদফা হামলা করে তারা।

এই ঘটনায় পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতির খবর পেয়ে ফের পারভেজ ও সিয়াম ১০ থেকে ১৫ জনকে নিয়ে বাসায় হামলা করে। একপর্যায়ে রাশেদকে মারধর করলে তার স্ত্রী গোলেনুর বেগম ও মেয়ে প্রতিরোধে এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়। পরবর্তীতে মা ও মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল বন্দর (সাহেবের হাট) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহম্মেদ ভয়েস অব বরিশালকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম সরেজমিন পরিদর্শন করেছেন। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কর্ণকাঠিতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে কোপাল সন্ত্রাসীরা

প্রকাশের সময় : 08:00:40 pm, Tuesday, 24 September 2019