করোনা : রাজাপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিয়ে কলেজ ছাত্রীর অনুকরনীয় দৃষ্টান্ত! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা : রাজাপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিয়ে কলেজ ছাত্রীর অনুকরনীয় দৃষ্টান্ত!

করোনা : রাজাপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিয়ে কলেজ ছাত্রীর অনুকরনীয় দৃষ্টান্ত!




রাজাপুর প্রতিনিধি॥ করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে প্রশাসনের কঠোর নিদের্শনায় সবাই যখন গৃহে কর্মহীন হয়ে খাদ্যের সংকটে পড়ে দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, দুস্থ্য ও অসহায় পরিবারে হাহাকার দেখা দিয়েছিলো ঠিক তখনই ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের কলেজছাত্রী নুপুর আক্তার এগিয়ে গেলেন এসব অসহায় পরিবারের পাশে।

নিজ উদ্যোগে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি হাজির হন তিনি, হাতে তুলে দেন চাল-ডালের ব্যাগ।

শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার লেবুবুনিয়া, রোলা ও নারিকেলবাড়ি গ্রামের ৭৫ জন পরিবারের প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ১ পিস সাবান, দুই কেজি আলু প্যাকেট এসব খাদ্য সহায়তা বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়। নুপুর রাজাপুর আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।

এ উদ্যোগে ব্যক্তিগত অর্থনৈতিক সহায়তা করেছেন তার পিতা উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের সাবেক পুলিশ সদস্য আবুল কালাম হাওলাদার।

নুপুর আক্তার জানান, গৃহে থাকা কর্মহীন অসহায় অনেক পরিবারেই একদিন কাজ না করলে রান্না হয় না। এসব বিষয়টি উপলদ্ধী থেকেই কিছু করার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। ভেবেছিলাম কয়েক বন্ধু মিলে কিছু একটা করি। বিষয়টি বাবার সাথে শেয়ার করলাম। বাবা বললেন এ মুহুর্তে বন্ধুদের সাথে কিভাবে যোগাযোগ বা একত্র করবি। তার চেয়ে বরং আর্থিক সহায়তা আমিই করি। বাবার কথায় বেশ খুশি হয়ে মনোবল আরও দৃঢ় হলো।

এরপর শনিবার একাই পায়ে গেটে বাইপাস গিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে বাজার শুরু করি। এ কাজে মামা সাইফুল ইসলাম, হালিম, ভাই সৌরভ, খালু কাইউম বাজার করা থেকে বিতরণ পর্যন্ত নানা ভাবে সহযোগীতা করেছেন। তাদের সহযোগীতায়ই আসলে এ মুহুর্তে ইচ্ছে পূরণ হয়েছে। নুপুর জানান. সমাজের ধনী ব্যক্তি, জনপ্রতিনিধি ও বড় ব্যবসায়ী রয়েছে। এ সংকটময় মুহুর্তে সকলকে এগিয়ে আসা উচিত।

ইউএনও সোহগ হাওলাদার জানান, এ ছাত্রীর উদ্যোগ সত্যিই অসাধারণ, তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, দুযোর্গ মুহুর্তে আসলে সকলের সমাজের মানুষের জন্য কিছু করা উচিত এবং এগিয়ে আসা উচিত। ইউএনও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD