করোনা মহামারী পরিস্থিতির কোরবানির কারণে ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা মহামারী পরিস্থিতির কোরবানির কারণে ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি

করোনা মহামারী পরিস্থিতির কোরবানির কারণে ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি

করোনা মহামারী পরিস্থিতির কোরবানির ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা মহামারী পরিস্থিতির কারণে ১৩টি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ডিএসসিসিতে হাট বসবে মাত্র ৫টি। পাশাপাশি একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি।

 

 

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, আজকে (রোববার) সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি আমরা একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসবে।

 

 

ডিএসসিসি এলাকায় যেসব স্থানে হাট বসবে– উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠসংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।

 

 

প্রসঙ্গত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD