করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে: প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে: প্রতিমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে: প্রতিমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানকেও আইসোলেশন সেন্টার বা হাসপাতালে রূপান্তর করা হবে।

 

শনিবার (৪ এপ্রিল) ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল সভাকক্ষে বেসরকারি লঞ্চ মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে লঞ্চ মালিক সমিতি অনুমতি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি প্রয়োজন মনে করে তাহলে লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে আমরা প্রস্তুত আছি। এতে উপকূলীয় অঞ্চলের জনগণের কাছে চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দেওয়াসহ করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এ সময় নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহমুদ উদ্দিন আহমেদ বীরবিক্রমসহ অন্যান্য লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD