করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্নি অঙ্কন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্নি অঙ্কন

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্নি অঙ্কন




গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত মতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত দুইদিন থেকে ইউনিয়নের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য সাদা রং দিয়ে গোল চিহ্ন অঙ্কন করে দেয়া হয়েছে। ওইসব গোল চিহ্নিত ঘরে অতিপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান থেকে পণ্য ক্রয় করতে হবে।

ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ইউপি চেয়ারম্যান বলেন, প্রতিদিন ইউনিয়নের হাট-বাজারগুলোতে জীবানু নাশক স্প্রে ছিটাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দোকানের সামনে গোল চিহ্ন অঙ্কনসহ অতিপ্রয়োজনে হাট-বাজারে আসা ব্যক্তিদের হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টিকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, এভাবে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উদ্যোগ গ্রহণ করলে সরকারের সিদ্ধান্ত সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। তিনি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ন্যায় জেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের এগিয়ে আসার আহবান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD