সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশালে আরও ২৮১ জন হোম কোয়ারেন্টাইনে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:12:03 pm, Saturday, 21 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশাল বিভাগে নতুন করে আরও ২৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট ১০৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য জানান।

জানা গেছে, বরিশালে নতুন ২২ জনসহ ১৭৯ জন, পটুয়াখালীতে নতুন ১০২ জনসহ ১৭৯ জন, ভোলায় নতুন ২১ জনসহ ২০১ জন, পিরোজপুরে নতুন ৬৪ জনসহ ১৮৪ জন, বরগুনায় নতুন ৪১ জনসহ ১৮৬ জন ও ঝালকাঠিতে নতুন ৩০ জনসহ ১২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় নতুন ১ জনসহ ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ডা. বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টাইনে থাকা ১০৫৭ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় ১ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন এবং আগের ১ জন‌কে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশালে আরও ২৮১ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশের সময় : 06:12:03 pm, Saturday, 21 March 2020