করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলমুক্ত ঘোষণার একদিন পরই মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:14:02 pm, Monday, 22 June 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

লাশ

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলমুক্ত ঘোষণার একদিন পরই রাজশাহীর চারঘাটে মনসুর রহমান (৩০) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে উপজেলার ঝিকড়া এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মনসুর রহমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। ইদুল ফিতরের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাজে যোগদানের আগে গত ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করান মনসুর রহমান। তাতেই তার করোনা ধরা পড়ে। ওই সময় তার করোনার উপসর্গ ছিল না। এরপর থেকেই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার (২১ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে করোনামুক্ত ঘোষণা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেয়। অথচ দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষা করা হয়নি।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কারও শরীরে যদি করোনার উপসর্গ না থাকে তবে একটা নির্দিষ্ট সময় পর তাকে করোনামুক্ত বলা যাবে। সে অনুযায়ী রবিবার চিকিৎসক মনসুরকে বলেছিলেন, চাইলে তিনি এখন বাড়ি থেকে বের হতে পারবেন। তবে তার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়নি। এটা করা হলে নিশ্চয় আমি জানতাম। এ সময় দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়নি বলেও নিশ্চিত করেছেন ইউএনও।

ইউএনও বলেন, মনসুর রহমান হৃদরোগে ভুগছিলেন। সে কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল তাই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলমুক্ত ঘোষণার একদিন পরই মৃত্যু

প্রকাশের সময় : 06:14:02 pm, Monday, 22 June 2020