করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া বন্ধ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

রোববার (৫ এপ্রিল) তিনি এই নির্দেশনা দেন। তবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে জরুরি পরিষেবার কাজে নিয়োজিতরা ঢাকায় ঢুকতে ও বের হতে পারবেন।

 

পুলিশ সদর দফতর আইজিপির এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে। সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সবাইকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয় সেজন্য কাজ করছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ কাউকে ঢাকার বাইরে যেতে দেবে না।

 

প্রসঙ্গত, সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। এ দিয়ে দেশে মোট ৮৮ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৯ জন্য এবং সুস্থ হয়েছেন ৩০ জন।

 

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।

 

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

 

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। সেখানে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD