সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসের টিকা বিক্রির নামে প্রতারণার দায়ে ২ প্রতারককে গণধোলাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:35 pm, Sunday, 22 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা বিক্রির নামে প্রতারণার দায়ে নারায়ণগঞ্জে ২ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। রবিবার (২২ মার্চ) সকালে আটকের পর গণধোলাই দিয়ে ওই দুই প্রতারককে জুতার মালা পরিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

আটক প্রতারকরা হলো- যাত্রাবাড়ি এলাকার মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালী জেলার গোমরাবাড়ি এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম। জানা যায়, সম্প্রতি জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা-হরি মন্দির এলাকায় করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়।

পরে রবিবার সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে জন্ডিসের ইনজেকশন দিয়ে সেটিকে করোনা ভাইরাসের প্রতিষেধক বলে প্রচার করে। আর এজন্য তারা প্রতিজনের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা হাতিয়ে নিতে শুরু করে। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা একত্রিত হয়ে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাইয়ের পর জুতার মালা পরিয়ে তাদের তালতলা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করে।

এলাকাবাসীরা জানান- বিশ্বের উন্নত দেশই যখন করোনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে। আমাদের দেশের প্রতারকরা এই সুযোগ নিয়ে গ্রামের সহজ-সরল নারীদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি বানিয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে ওই দুজনকে আটক করা হয়েছে। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে বেশ কিছু জন্ডিসের ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসের টিকা বিক্রির নামে প্রতারণার দায়ে ২ প্রতারককে গণধোলাই

প্রকাশের সময় : 04:17:35 pm, Sunday, 22 March 2020