সংবাদ শিরোনাম:

করোনা প্রতিরোধে পাঁচশত দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:53:31 pm, Wednesday, 25 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥ দেশজুড়ে গণপরিবহন বন্ধ ও বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার সরকারি নির্দেশ থাকায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব নিজ উদ্যোগে উপজেলার পাঁচশত হতদরিদ্র পরিবারের কাছে সহায়তা ও সচেতনতা মূলক লিফলেট পৌছে দিচ্ছেন।

বুধবার বিকালে তিনি উপজেলার বাবুগঞ্জ কলেজ গেইট, স্টীল ব্রীজ ও রহমতপুরসহ বিভিন্ন স্টেশনের দুইশত ভ্যান, রিক্সা ও অটো চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট, চাল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিসিং পাউডার দিয়ে উক্ত সহায়তা কার্যক্রমের সূচনা করেন।

এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে। তবে দরিদ্র ও গ্রামের মানুষরা বিষয়টি বুজে উঠতে না পরায় তাদের বেশিবেমি সচেতন করতে এগিয়ে আসতে হবে। আগামী দুইদিন আমরা আরো ৩শত পরিবারের কাছে গিয়ে সহায়তা ও সচেতন করার চেষ্টা করবো। তবে এ ক্ষেত্রে জমায়েত এড়িয়ে কাজটি বাস্তবায়ন করছি এবং করবো। সমাজে বৃত্তবান এবং সচতেন নাগরিকদের সংকটময় সময় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন তিনি।

সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করতে সার্বিক সহায়তা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও স্বেচ্ছায় শ্রম দিয়েছে বাবুগঞ্জ দর্পণ পত্রিকা পরিবারসহ খানপুরাস্থ যুবসমাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা প্রতিরোধে পাঁচশত দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা

প্রকাশের সময় : 09:53:31 pm, Wednesday, 25 March 2020