সংবাদ শিরোনাম:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে তিন মাসে আদায় অর্ধকোটি টাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:44 pm, Saturday, 20 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

শুরু থেকেই মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে আসছে বরিশাল জেলা প্রশাসন।ফাইল ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক।। শুরু থেকেই মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে আসছে বরিশাল জেলা প্রশাসন। বিশেষ করে #ডিসি এসএম অজিয়র রহমানের নির্দেশে লকডাউন, হোম কোয়ারেন্টাইনসহ সরকারের স্বাস্থ্যবিধি কার্যকরে সামনে থেকে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

তারা প্রতিদিনই টিমওয়ার্কের মাধ্যমে করোনা ভাইরাসের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনায়ও করছেন তারা।

শনিবার সকালে# জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলায় করোনা পরিস্থিতির শুরু ১০ মার্চ থেকে ১৯ জুন রাত পর্যন্ত ৩৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে অর্থদণ্ড বা জরিমানা আদায় করা হয়েছে অর্ধকোটি টাকারও বেশি। পুরো অর্থই জমা হয়েছে সরকারি কোষাগারে। ফলে শুধু করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, পাশাপাশি চলমান সংকটে সরকারের রাজস্ব বৃদ্ধিতেও বেশ অবদান রাখছেন ডিসির নেতৃত্বাধীন টিমের সদস্যরা।

সূত্রমতে, #গত তিন মাসের অধিক সময়ে পরিচালিত ৩৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬৪৯ জন ব্যক্তি এবং ৬৯১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে মোট ৫১ লাখ এক হাজার ২৫০ টাকা। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ৫৫ জন। এর বাইরে নানা অভিযোগের ভিত্তিতে সিলগালা করা হয়েছে ১৩টি প্রতিষ্ঠান।

#ডিসি এসএম অজিয়র রহমান বলেন, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। #জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া সবাইকে মাস্ক পরিধান এবং অকারণে বাইরে ঘোরাফেরা বন্ধসহ সরকারের সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে তিন মাসে আদায় অর্ধকোটি টাকা

প্রকাশের সময় : 11:02:44 pm, Saturday, 20 June 2020