করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে পালিয়েছেন এক রোগী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে পালিয়েছেন এক রোগী

করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে পালিয়েছেন এক রোগী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরে করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে পালিয়েছেন এক রোগী। শার্শা উপজেলার বাগআঁচড়ায় এ ঘটনা ঘটেছে। পলাতক রোগীর নাম মোহাম্মদ মোজাফফর হোসেন (৫০)।

জানা গেছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী তিনি। অফিসের পাশে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন মোজাফফর। খুলনার ফুলতলা উপজেলায় ওই ব্যক্তি অসুস্থতার কথা গোপন করে নিজ গ্রামে চলে গেছেন বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো পরীক্ষার ফলে দেখা যায়, শার্শা উপজেলার তিনজন করোনা পজিটিভ। তার মধ্যে পল্লী বিদ্যুতের ওই কর্মীও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী। এরপর নিয়ম অনুযায়ী শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়।

বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. মতিয়ার রহমান জানান, বেলা আড়াইটার দিকে তিনি মোজাফফরের বাসভবন লকডাউন করতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বাসায় তালা দেওয়া প্রতিবেশিরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘরে তালা দিয়ে মোজাফফর অজ্ঞাত স্থানে চলে গেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD