করোনা নিয়ে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা নিয়ে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক

করোনা নিয়ে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক




নিজস্ব প্রতিবেদক॥  করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে ঝালকাঠি জেলাবাসীকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে ইব্রাহিম খান শাকিল নামের এক যুবক বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি তার ফেসবুক আইডিতে (Ibrahim Khan Shakil) দেয়া ওই পোস্টে উল্লেখ করেন, ‘ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১০ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে জানিয়েছেন সিভিল সার্জন ঝালকাঠি। ২৫ মার্চ ২০২০’।

সিভিল সার্জনের বরাতে তিনি মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে গুজব সৃষ্টি করলে একাধিক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টটির স্ক্রীনশট দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অনেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গুজব সৃষ্টির অপরাধে তাকে আটকের দাবি জানিয়েছেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শাকিল ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে আত্মগোপনে চলে যান।

একাধিক সূত্রে জানা গেছে, ইব্রাহিম খান শাকিল ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. হানিফ খানের ছেলে।

এদিকে ফেসবুকে ওই পোস্ট দেয়ার পর করোনা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে বরিশাল বিভাগজুড়ে। এ বিভাগে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান
না পাওয়া গেলেও শাকিল তার পোস্টে ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন। তবে নানাভাবে অনুসন্ধান চালিয়ে এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্তের বিষয়টি সম্পূর্ণ অসত্য। করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের কোন ব্যবস্থা ঝালকাঠিতে নেই।

তিনি আরো বলেন, সাধারণত করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়িমিত ব্রিফিং করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD