সংবাদ শিরোনাম:

করোনা দূর্যোগে অতিরিক্ত বিদ্যুৎ বিল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:37:02 am, Friday, 26 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা দূর্যোগে সঠিক বিদ্যুৎ বিলের পরিবর্তে অতিরিক্ত বিল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে কাজ করবে টাস্কফোর্স।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও কোম্পানিগুলোর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়ন অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কোনও অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না।

এসময় বাড়তি বিদ্যুৎ বিল প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করে বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো পৃথক পৃথক ভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

সভায় অন্যদের মধ্যে অংশ নেন- বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং বিভিন্ন দপ্তর ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকেরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা দূর্যোগে অতিরিক্ত বিদ্যুৎ বিল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশের সময় : 12:37:02 am, Friday, 26 June 2020