সংবাদ শিরোনাম:

করোনা: ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:05 pm, Thursday, 26 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসন কে সহায়তা করতে বৃহস্পতিবার প্রথমবারের মত ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শরু হয়েছে। সকালে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে দুটি গাড়ী করে ঝালকাঠিতে পৌঁছায় সেনাবাহিনীর এ দলটি। সেনা বাহিনী মাইকিং করে সতর্ক করছে। জরুরী প্রয়োজনে মাস্ক ছাড়া ও অযথা ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তারা।

পাশাপাশি পুলিশ বাহিনিও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সতর্ক করছে জনসাধারনকে। জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। বাহিরে দুইজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ দিচ্ছে। গত ২৪ ঘন্টার নতুন ২ জনসহ বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২৫ জন।

জেলা শহরের বাজার রোড, লঞ্চঘাট, ব্যাকমোড়, কলজ মোড়, ও সাধনর মোড়, চাঁদকাঠী মোড়সহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেয় সেনা সদস্যরা। জেলার উপজেলাগুলোতে সেনা সদস্যরা টহল দিয়েছে। লেবুখালী সেনানিবাস থেকেই তারা এই কার্যক্রম চালাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রসাশনের বেশ কয়েকটি টীম ও জেলা পুলিশের কয়েকটি ইউনিট সার্বক্ষনিক মঠে কাজ করছে। করোনা ভাইরাসের ঝুকি এড়াতে ও বাজার দর স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছে সিভিল প্রশাসন। মানুষকে ঘরে রাখা নিশ্চিত শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেইসাথে টহলে রয়েছে সেনাবাহীনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারনে জনশূন্য হয়ে পড়েছে ব্যাস্ততম ঝালকাঠি শহর। স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল হওয়ায় সকাল থেকেই জন শুন্য রয়েছে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও শিল্পকলা একাডেমী। বৃহস্পতিবার সকাল থেকে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একইসাথে জরুরী সেবাপ্রদানকারী দপ্তর ব্যাতীত সকল সরকারি-বেসরকারি অফিস এবং যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণজমায়েত বন্ধ করা, ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সহযোগিতা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শুরু

প্রকাশের সময় : 04:17:05 pm, Thursday, 26 March 2020