করোনা জয় করেছেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা জয় করেছেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজা

করোনা জয় করেছেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজা

করোনা জয় করেছেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে করোনা জয় করেছেন দেশসেরা এ অধিনায়ক। কোনো হাসপাতালে না, বাড়ীতে চিকিৎসা নিয়েই করোনা থেকে মুক্তি পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। সবাইকে নিয়ম মেনে চলার ও পরামর্শ দিয়েছেন তিনি।

 

 

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তবে তার স্ত্রী এখনো কোভিড-১৯ পজিটিভি।

 

 

সুস্থ হওয়ার ব্যাপারে মাশরাফী বলেন, বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

 

 

নিজের করোনা নেগেটিভ হওয়া সবাইকে কৃতজ্ঞতা জানান মাশরাফী। ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা’।

 

 

তার স্ত্রীর অসুস্থতা নিয়ে মাশরাফী, শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। কয়েকদিন জ্বর থাকায় করোনা পরীক্ষায় গত ২০ জুন কোভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এ অধিনায়ক। এর আগে ১৪ দিন পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও পজিটিভ হন তিনি।

 

 

মাশরাফীর চিকিৎসার দেখভাল করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তার খোঁজ নিয়েছেন। তিনিই মাশরাফীকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন। এ ছাড়াও বিসিবির মেডিকেল বিভাগ সার্বক্ষণিক তার খোঁজখবর রেখেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD