সংবাদ শিরোনাম:

করোনা: গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:41:40 pm, Tuesday, 21 September 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ চার হাজার ৭০৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৩৭৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শনাক্ত এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুই জন, সিলেট বিভাগে দুই জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২১ জন, বেসরকারি হাসপাতালে চার জন এবং বাড়িতে একজন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আট জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৮ হাজার ১০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৪ হাজার ১০২ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : 08:41:40 pm, Tuesday, 21 September 2021