সংবাদ শিরোনাম:

করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যু,বেতাগীতে রাতের আঁধারে দাফন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:03:05 am, Thursday, 30 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে করোনা উপসর্গ নিয়ে ঢাকায় অবস্থানরত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। তার লাশ বেতাগীতে এনে রাতের আঁধারেই তড়িঘড়ি করে দাফন করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের জোমাদ্দার বাড়ির মো. আমজেদ হোসেন (৭৮) জ্বর, ডায়রিয়া ও গলা ব্যথা নিয়ে মারা যান। তড়িঘড়ি করে বেতাগীতে এনে রাতের আঁধারেই দাফন করা হয়। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঢাকায় অবস্থিত হাসপাতালের মালিক মো. হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা হওয়ায় মৃত্যুর উপসর্গ ও সময় পাল্টিয়ে ভুয়া সার্টিফিকেট তৈরি করে লাশ এলাকায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুজ্জামান জামাল বলেন, আমি খবর পেয়েই বেতাগী থানা ও উপজেলা প্রশাসনকে জানাই। তবে তারা কোনো ব্যবস্থা নেননি।

বেতাগী থানার ওসি মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান বলেন, আমরা খবর পেয়েছি। পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যু,বেতাগীতে রাতের আঁধারে দাফন

প্রকাশের সময় : 12:03:05 am, Thursday, 30 April 2020