বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

করোনা আতঙ্কে জমজমাট জুয়ার আসর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:02:08 am, Sunday, 29 March 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে করোনাভাইরাস আতঙ্কের মাঝেই বগুড়ার কাহালু থানার দামগাড়া গ্রামে চলছে লাখ লাখ টাকা নিয়ে জমজমাট জুয়ার আসর।

কাহালু, নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানার জুয়াড়িরা প্রকাশ্য দিবালোকে এই আসর বসায়। জুয়ার প্রভাবে ওই এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি-ছিনতাই। কিন্তু স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই জুয়ার আসরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এই ভিডিও ফেসবুকে যেতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানান, কাহালু উপজেলার কাউয়া বাজার (জাড়া দিঘীরহাট) সংলগ্ন গ্রাম দামগাড়ায় প্রকাশ্য দিবালোকে বসে জুয়ার আসর। কালাই ইউনিয়নের কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে বসে জুয়ার আসর।

এছাড়া শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জুয়ার আসর। জুয়ার প্রলোভনে পড়ে দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা জুয়ার বোর্ডে ব্যবসার তহবিলসহ টাকা-পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। আর জুয়া বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্পটে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় স্থানীয়রা তাদের কাছে অসহায়। ইতোপূর্বে এই জুয়ার আসর নিয়ে এলাকাবাসী বৈঠক এবং প্রশাসনকে জানিয়েও স্থায়ী কোন প্রতিকার পায়নি। যদিও একবার স্থানীয় প্রশাসন-পুলিশ জুয়ার আসর তুলে দিলেও পরবর্তীতে ফের জুয়ার আসর বসতে শুরু করে। বিষয়টিতে আবারো নজর দেয়া প্রয়োজন।

কাহালু-নন্দীগ্রামের সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলেই অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও পুলিশ সদস্যরা এ বিষয়ে সজাগ রয়েছে। প্রায়ই এই অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, থানা পুলিশ কঠোর অবস্থানে থাকায় এগুলো আর নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনা আতঙ্কে জমজমাট জুয়ার আসর

প্রকাশের সময় : 02:02:08 am, Sunday, 29 March 2020