সংবাদ শিরোনাম:

করোনায় ২৪ জনের মৃত্যু , নতুন আক্রান্ত ১ হাজার ৬৯৪ জন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:04:21 pm, Friday, 22 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন।

শুক্রবার (২২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬৯৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ১৯০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ১ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৯০০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ লাখ ৯৩ হাজার ৬০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় ২৪ জনের মৃত্যু , নতুন আক্রান্ত ১ হাজার ৬৯৪ জন

প্রকাশের সময় : 03:04:21 pm, Friday, 22 May 2020