করোনায় মহাবিপাকে বরিশালের পত্রিকা বিক্রেতারা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় মহাবিপাকে বরিশালের পত্রিকা বিক্রেতারা

করোনায় মহাবিপাকে বরিশালের পত্রিকা বিক্রেতারা

করোনায় মহাবিপাকে বরিশালের পত্রিকা বিক্রেতারা




নিজস্ব প্রতিবেদক॥ করোনা মহামারির কারণে বিপদে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষজন ঘর থেকে কম বের হওয়ায় পত্রিকা বিক্রি অর্ধেকে নেমেছে। এর ফলে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েছে পত্রিকা বিক্রেতারা।

 

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে সারা দেশেই আতঙ্কের সৃষ্টি হয়। সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছিল দেশের বেশ কিছু এলাকা। জরুরি প্রয়োজন ছাড়া বরিশালেও ঘর থেকে বের হয়নি লোকজন। আর সে কারণে প্রিন্ট পত্রিকা বিক্রি কমে যায়। এতে অনেক পত্রিকা হকারদের রুজি রোজগার বন্ধ হয়েছে।

 

 

নগরীর সদর রোড এলাকার পত্রিকা বিক্রেতা মো. সায়েম বলেন, আগে দৈনিক হাজার ১২শ টাকার পত্রিকা বিক্রি হলেও করোনার কারণে এখন ২শ টাকা বিক্রি করতেও কষ্ট হয়। সরকারি কোন সাহায্য সহযোগিতা পাই না। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।

 

 

রূপতলী এলাকার পত্রিকা বিক্রেতা কবির হোসেন বলেন, হকাররা অনেক শ্রম দিয়ে সঠিক সময়ে পাঠকের হাতে পত্রিকা তুলে দেন। তাদের কথা কেউ ভাবে না। করোনা ভাইরাস প্রদুর্ভাব শুরুর দিকে কিছু সাহায্য করা হয়েছিল কিন্তু বর্তমানে হকাররা খুব কষ্টে আছে।

 

 

বরিশালে কর্মরত কয়েকজন সংবাদকর্মী বলেন, বৈশ্বিক এ মহামারির কারণে বর্তমানে পত্রিকা বিক্রেতারা চরম অনাটনে আছে। আমরা সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেছি। এখন তাদের প্রয়োজন সরকারি সহযোগিতা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD