বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

করোনায় দুটি বাদে সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:15:57 am, Monday, 23 March 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক থেকে॥ করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক লকডাউন হওয়ার পরে ১৫টি বাংলা ভাষার পত্রিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশক ও সম্পাদকরা। করোনা আক্রান্ত এই দুর্যোগের সময়েও সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা ও নতুন প্রকাশিত নবযুগ পত্রিকাটি নিয়মিত প্রকাশ হবে বলে দুইজন সম্পাদক জানিয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য লকডাউন ঘোষণা করা হলেও পত্রিকা বন্ধের কোনো নির্দেশনা নেই।

নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি পত্রিকার এডিটর কাউন্সিল গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকাগুলোর মধ্যে আছে- সাপ্তাহিক ঠিকানা, বাঙালি, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং প্রবাস।

প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনো দুর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রেস বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকা প্রকাশিত হবে। সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সমস্ত মসজিদ-মন্দিরও বন্ধ। গ্রোসারি দোকানগুলো এখনো খোলা। সেখানে আমরা নিজেরা পত্রিকা পৌঁছে দেব। বৃদ্ধ মানুষসহ অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনুরোধ করেছেন।

সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমাদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারও নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ হবে এবং আমাদের পাঠকের কাছেও আমরা পৌঁছে দেব। এর মধ্যে প্রশাসন থেকে পত্রিকা বন্ধের কোনো ঘোষণা না আসলে আমাদের পত্রিকাও প্রকাশ হবে।

উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয়নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক পরিচয়। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, শিখর, রানার, বাংলাদেশ প্রতিদিনও প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

করোনায় দুটি বাদে সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা !

প্রকাশের সময় : 03:15:57 am, Monday, 23 March 2020