সংবাদ শিরোনাম:

করোনায়: খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে গ্রামীণফোন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:56:54 pm, Friday, 24 April 2020
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশ্বের প্রায় সব দেশে ভয়াল থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নেওয়া এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যেই বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৩১ জন। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে।

সংকটপূর্ণ এই সময়ে করোনা মোকাবিলায় ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে গ্রামীণফোন। যা করোনায় ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারের কাছে খাদ্য সাহায্য পৌঁছাতে সহায়তা করবে।

এই উদ্যোগে প্রতি পরিবারকে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা দিয়ে চার সদস্যের একটি পরিবার অন্তত দুই সপ্তাহের জরুরি খাবার কিনতে পারবে। আর এই এক লাখ পরিবার নির্বাচন এবং তাদের কাছে টাকা পৌঁছে দেবে ব্র্যাক। শুক্রবার (২৪ এপ্রিল) এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং তাদের সহায়তায় এগিয়ে এসেছে গ্রামীণফোন ও ব্র্যাক। এই মহতি উদ্যোগে সবাইকে সাহায্যের হাত বাড়াতে যৌথ প্রচেষ্টায় তারা শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

ইয়াসির আজমান বলেন, করোনা একটা বৈশ্বিক সঙ্কট। এখনই সময় সরকারি-বেসরকারি খাতকে এক সাথে সামনে এগিয়ে এসে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবিলা করা। যৌথ প্রচেষ্টায় এক সাথে শক্তিশালী হওয়ার মাধ্যমে সমাজে ইচিবাচক প্রভাব ফেলতে আমরা শুরু থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে কাজ করে যাচ্ছি। গ্রামীণফোন আজ ব্র্যাকের সাথে যুক্ত হয়েছে ১ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ বলেন, গ্রামীণফোনের মহৎ উদ্যোগ ও সহায়তায় বেশি ক্ষতির ঝুঁকিতে থাকা—বয়স্ক মানুষ, গর্ভবতী কিংবা স্তন্যদানকারী মা, বিশেষভাবে সক্ষম মানুষ, নারী উপার্জনকারীর ও পরনির্ভরশীল পরিবার, অতি দরিদ্র জনগোষ্ঠী এবং অন্য কোনো উৎস থেকে সহায়তা বঞ্চিত ব্যক্তি ও পরিবারকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক প্রতি পরিবারকে ১৫০০ করে টাকা দেবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গ্রামীণফোন প্রধান বলেন, অনেকে ভাবছেন এই টাকা বুঝি যারা ব্র্যাকের সঙ্গে যুক্ত আছেন বা ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহীতা তারাই পাবেন, কিন্তু না আর্থিকভাবে অসচ্ছল যে কেউ এই অর্থ পেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায়: খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে গ্রামীণফোন

প্রকাশের সময় : 11:56:54 pm, Friday, 24 April 2020