করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদ ও সার্জারী বিশেষজ্ঞ ও আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু আহমেদ আশরাফ আলী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

গত শনিবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনেটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ রবিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

 

 

ডা. আশরাফ আলী ১৯৫১ সালে নওগাঁ জেলার পত্নীতলা থানার মোধাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহীর ভোলাহাট থানায় স্বাস্থ্য প্রশাসক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মাগুরা, ফরিদপুর, যশোর জেনারেল হাসপাতালে সিনিয়র সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ও ঢাকা মেডিক্যাল কলেজে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যান।

 

 

২০০৮ সালে আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।

 

 

মৃত্যুর আগ পর্যন্ত তিনি মগবাজার আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

 

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD