সংবাদ শিরোনাম:

করোনায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদারীপুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:26 am, Tuesday, 24 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৩ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। এদের মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আর এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। করোনায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন রাজধানী ঢাকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদারীপুর জেলা।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, ঢাকা (ঢাকা শহর)- ১৫ জন, মাদারীপুর- ১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধায়-২, চুয়াডাঙ্গায় ১, গাজীপুর-১ এবং কুমিল্লা-১ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ৩৩ জনের মধ্যে বিদেশ ভ্রমণ করে এসেছেন ১৩ জন। এদের মধ্যে ইতালি থেকে ৬ জন, আমেরিকা থেকে ২ জন, ইতালি ছাড়া ইউরোপের অন্য দেশ থেকে ২ জন, ভারত থেকে ১ জন, কুয়েত থেকে ১ জন ও বাহরাইন থেকে ১ জন বাংলাদেশে এসেছেন। বাকি ২০ জন আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদারীপুর

প্রকাশের সময় : 12:08:26 am, Tuesday, 24 March 2020