করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে আরো একজনের সাক্ষ্য Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে আরো একজনের সাক্ষ্য

করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে আরো একজনের সাক্ষ্য

করোনার ভুয়া রিপোর্ট : সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে আরো একজনের সাক্ষ্য




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে কনস্টেবল রফিকুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

 

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনছারীর আদালতে তিনি সাক্ষ্য দেন। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

 

 

এদিকে, গত ১০ সেপ্টেম্বর এ মামলার জব্দ তালিকার সাক্ষী নজরুল ইসলাম ও মো.হাসান আসামিদের বিরুদ্ধে সাক্ষী দেন। এর আগে গত ২৭ আগস্ট মামলার বাদী মো. কামাল হোসেন তাদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। কিন্তু সাক্ষীর জেরা শেষ না হওয়ায় আদালত ৩ সেপ্টেম্বর জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা বাদীর অসমাপ্ত জেরা শুরু করেন। পরে তার জেরা শেষ হলে আদালত ১০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

 

 

গত ২০ আগস্ট আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন। গত ১৩ আগস্ট মামলার নথি পাননি বলে আদালতে পাঁচ আসামি সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। গত ৫ আগস্ট করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় সাবরিনা ও আরিফুলসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত সংস্থা। সেখানে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।

 

 

গত ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গত ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সাবরিনাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

 

জেকেজি হেলথ কেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের ভুয়া রিপোর্ট তৈরি করা হয়, যা জব্দ করা ল্যাপটপে পাওয়া গেছে।

 

 

এ মামলায় সাবরিনা ও আরিফ ছাড়া অন্য আসামিরা হলেন, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD