করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ তিন জনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ তিন জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ তিন জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ তিন জনের মৃত্যু
ছবি:সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে ও রবিবার (০৫ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা।

 

 

মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে আলহাজ্ব রাহাতুল্লাহ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।

 

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তবত্বধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কোহিনুর বেগম। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

 

 

এদিকে, রাত ১০ টার একই উপসর্গ নিয়ে আলহাজ্ব রাহাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর রাত ১১ টার দিকে তিনিও মারা যান। অপরদিকে, আমেনা খাতুনকে একই উপসর্গ নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনা হলে আগেই তিনি মারা যান।

 

 

মেডিকেল তত্বাবধায়ক আরো জানান, মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD