করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম জানতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম জানতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম জানতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস প্রতিরোধে জেলা পর্যায়ের কার্যক্রম জানতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আগামীকাল মঙ্গলবার (৩১মার্চ) ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন।

 

করোনাভাইরাস প্রতিরোধে জেলাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD