করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে জি কে শামীম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে জি কে শামীম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে জি কে শামীম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে জি কে শামীম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিতর্কিত ঠিকাদার কারাবন্দি গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম)। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিতক করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

 

 

তিনি বলেন, বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।

 

 

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম। অভিযানে শামীমের বাড়ি ও অফিস থেকে নগদ প্রায় পৌনে দুই কোটি টাকা এবং ১৬৫ কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়।

 

 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে। গতবছর জাল কাগজপত্র দেখিয়ে উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পান জিকে শামীম। পরবর্তী সময়ে সেই জামিন বাতিল করে আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD