করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৭৮ পুলিশ, মারা গেছেন ৩৬ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৭৮ পুলিশ, মারা গেছেন ৩৬ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৭৮ পুলিশ, মারা গেছেন ৩৬ জন

করোনাভাইরাস
করোনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ পুলিশের ৯ হাজার ৫৭৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫৩০ জন পুলিশ। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের করোনা কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৩ জন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশের মোট ৪ হাজার ১৬৯ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ৯০৮৫ জন পুলিশ কর্মকর্তা।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, করোনা প্রতিরোধে পুলিশ শুরু থেকেই মাঠে কাজ করছেন। যাতে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে কাজ করেন সেজন্য নিয়মিত তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত সদস্যদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দ্রুত রোগী সুস্থও হয়ে উঠছেন। সুস্থদের মধ্যে বেশিরভাগই কাজে যোগদান করেছেন।

 

 

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD