করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে.. Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে..

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে..

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে..




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে বিউটি বেগম নামে এক নারী চাঁদপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বিকেলে হাসপাতালের করোনা ইউনিটের করিডোরে এ ঘটনা ঘটে।

 

 

এতে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হঠাৎ করে হাসপাতালের করিডোরের দ্বিতীয় তলা থেকে এক নারী নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।

 

 

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিউটি বেগম করোনা পজিটিভ হয়ে হাসপাতালে দ্বিতীয় তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

আহতের শাশুড়ি বলেন, আমাদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী গ্রামে। বিউটি আমার ছেলে খোকনের স্ত্রী। ১১ দিন আগে করোনা পজিটিভ হলে তিনি পুত্রবধূকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

 

 

তিনি জানান, ১১ দিন ধরে তিনি তার ছেলের বউকে নিয়ে ওই ওয়ার্ডে ভর্তি রয়েছেন। পারিবারিকভাবে তাদের কোনো ঝামেলা নেই বলেও তিনি জানান। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পান।

 

 

এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ঘটনা সম্পর্কে আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি এক নারী রোগী দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছেন। তবে তিনি করোনা পজিটিভ রোগী। আমি যতটুকু জানি তিনি করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা সেটা থেকে মানসিকতার কারণে এমনটা করতে পারে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আগামীকাল হয়তো অর্থোপেডিক চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকরা চিকিৎসাসেবা দেবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD