করোনাভাইরাসে আক্রান্ত ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনাভাইরাসে আক্রান্ত ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার

করোনাভাইরাসে আক্রান্ত ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি।

তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। করোনা ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করেছেন তিনি।

রোজায় যেন অসাদু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বৃদ্ধি করে সেজন্য প্রতিদিন পাইকারি খুচরা বাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে গেছেন। মাস্ক, হ্যান্ডগ্লাভস ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তার নজরদারিতে নিয়মিত বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান চালিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD