বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ওসি এস এম আরিফুর রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:58:15 am, Thursday, 27 August 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রায় দুই সপ্তাহের করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত ১০টা ৩৭ মিনিটে ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, এসএম আরিফুর রহমান দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আরিফুরের মরদেহ খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। তিনি স্ত্রী ও এক বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরির পর পদোন্নতি পেয়ে ওসি হিসেবে দৌলতপুর থানায় যোগ দেন আরিফুর। গত বছর তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি হয়েছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ওসি এস এম আরিফুর রহমান

প্রকাশের সময় : 02:58:15 am, Thursday, 27 August 2020