বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

করোনাভাইরাসের ঝুকি নিয়ে দক্ষিণাঞ্চলের নৌরুটে যাতায়াত করছেন কয়েক লাখ মানুষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:49:22 am, Saturday, 21 March 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের ঝুকি নিয়ে প্রতিদিন ঢাকাসহ বিভিন্নস্থান থেকে দক্ষিণাঞ্চলের নৌরুটে লঞ্চে যাতায়াত করছেন কয়েক লাখ মানুষ। অভিযোগ রয়েছে, লঞ্চ চলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে দেয়া নির্দেশনা মানছে না। এছাড়া বরিশাল নৌ-বন্দরে নেই ভ্রাম্যমাণ আদালতের কোন অভিযান। ফলে ঢাকার সাথে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ৩৮টি নৌরুটে ছোট-বড় প্রায় দেড়শ’ লঞ্চের ডেকে গাদাগাদি করে কয়েক লাখ যাত্রী করোনার ঝুঁকি নিয়ে অবাধে যাতায়াত করছেন।

সরেজমিনে বৃহস্পতিবার রাতে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে এমভি অ্যাডভেঞ্চার-১, এমভি মানামী, এমভি সুরভী-৮,সুন্দরবন-১১, এমভি পারাবাত-১২ ও তুষখালী থেকে আসা এমভি পূবালী-৭ লঞ্চটি। এরমধ্যে একমাত্র মানামী লঞ্চে যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করানো হচ্ছে। করোনা মোকাবেলায় শুধুমাত্র এমভি মানামী লঞ্চে সকল যাত্রীদের প্রবেশকালে আধুনিক তাপমাত্রা যন্ত্র দিয়ে যাত্রীর শরীরের তাপমাত্রা নির্ণয় ও হাতের তালুতে জীবাণুনাশক স্প্রে দিয়ে লঞ্চের ভিতরে প্রবেশ করতে অনুমতি দিচ্ছে। এমভি সুন্দরবন-১১ লঞ্চে দেখা গেছে, শুধু যাত্রীদের হাতে হেক্সিসল দিয়ে প্রবেশ করতে দিচ্ছে। আর বাকি লঞ্চগুলোতে করোনাভাইরাস প্রতিরোধে এমন কোন ব্যবস্থা দেখা যায়নি।

ঢাকার উদ্দেশ্য তুষখালী থেকে ছেড়ে আসা এমভি পূবালী-৭ লঞ্চটি বরিশাল নদী বন্দর থেকে চাঁদপুরের যাত্রীদের নেয়ার জন্য নোঙ্গর করার সাথে সাথে ঠেলাঠেলি আর গাঁয়ে গাঁয়ে মিশে কয়েকশ’ যাত্রী ঝুকি নিয়ে লঞ্চে ওঠে। পরবর্তীতে কোন পরীক্ষা আর জীবাণুনাশক স্প্রে ছাড়াই যাত্রীদের নিয়ে নৌ-বন্দর এলাকা ত্যাগ করে লঞ্চটি। এ কারণে ব্যক্তিগত জরুরি কাজের জন্য করোনার ঝুঁকি থাকা সত্বেও শুধুমাত্র সৃষ্টিকর্তার ওপর ভরসা করেই চলাচল করছি।

এমভি মানামী লঞ্চের সুপারভাইজার শাহাদাত হোসেন শুভ বলেন, বিআইডব্লিউটিএ’র পাঠানো চিঠিতে উল্লেখ করা সকল নির্দেশনা সঠিকভাবে পালন করছি। যাত্রীদের করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য পাঁচদিন আগে থেকে আমরা প্রথমে জীবাণুনাশক স্প্রে দিয়ে লঞ্চটিকে প্রস্তুত করছি। এরপর লঞ্চের প্রবেশদ্বারে উন্নত তাপমাত্রাযন্ত্র দিয়ে প্রত্যেক যাত্রীকে আলাদা আলাদা করে তার শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সাথে যাত্রীদের হাতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এই তাপমাত্রা যন্ত্রের সাহায্যে যদি কোন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যায় অথবা করোনায় আক্রান্ত সন্দেহ হলে তাকে সাথে সাথে লঞ্চ থেকে নামিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর পরামর্শ দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের ঝুকি নিয়ে দক্ষিণাঞ্চলের নৌরুটে যাতায়াত করছেন কয়েক লাখ মানুষ

প্রকাশের সময় : 01:49:22 am, Saturday, 21 March 2020