সংবাদ শিরোনাম:

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:18:12 pm, Thursday, 21 May 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম হাসিবুর রহমান। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লোকাল অফিসে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে কর্মকর্ত ছিলেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই নিয়ে ৫ জন ব্যাংক কর্মকর্তা মারা গেলেন। এই ৫ জনসহ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যাংক কর্মক্রতার সংখ্যা ৫৬ জন।

জানা যায়, জনতা ব্যাংকের লোকাল অফিসের এডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। ওই শাখায় কিছুদিন আগে আরেক কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন। ওই এডমিন শাখা ১৪ দিন লকডাউন করা হয়। ওই কর্মকর্তার পাশেই বসতেন হাসিব। গত সপ্তাহে সামান্য জ্বর জ্বর অনুভব করেন। গত রোববার থেকে লক্ষণগুলো তীব্র হতে থাকে। সর্বশেষ বুধবার রাতে পুরান ঢাকার বাসায় তাকে অক্সিজেন দেওয়া হয়। রাত বারোটার জ্বর ডায়রিয়া শ্বাসকষ্ট তীব্র হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়া হয় এবং ভোরে তার মৃত্যু হয়।মৃত্যুর সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ছেলেটি ক্লাস ওয়ানে এবং মেয়েটির ক্লাস থ্রিতে পড়ছেন। হাসিবুর রহমানের গ্রামের বাড়ি মাকিগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ কর্মজীবন শুরু করেছিলেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরল ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জনতা ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) মোবারক হোসেন বলেন, তার বিভাগের এক কর্মকর্তার করোনা ধরা পড়ে। নিয়মানুযায়ী বিভাগটি লকডাউন ছিল। কিন্তু এতদিন পর হাসিব কিভাবে আক্রান্ত হয়েছে সেটা বুঝতে পারছি না। তার করোনার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি। তবে করোনার সবগুলো লক্ষণ তার শরীরে দেখা যায়। শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তার মত কর্মঠ ব্যাংকারের অকাল প্রয়াণে আমরা শোকাহত তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা সব জানাচ্ছি।

উল্লেখ, এখন পর্যন্ত কভিড-১৯ পজেটিভ ব্যাংক কর্মকর্তার সংখ্যা মোট ৫৬ জন। জনতা ব্যাংকের এই কর্মকর্তাসহ আক্রান্তুদের মধ্যে মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে। অন্যান্য মৃতদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের ১ জন, রূপালী ব্যাংকের ১ জন ও দি সিটি ব্যাংকের ২ কর্মকর্তা। এ ছাড়া চট্টগ্রামের করনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো দুই ব্যাংক ব্যাংকার।

অন্যদিকে করোনায় আক্রান্ত ব্যাংকারের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা। সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন বেসরকারি ইসলামী ব্যাংকের ১০ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন ও সিটি ব্যাংকের ২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশের সময় : 05:18:12 pm, Thursday, 21 May 2020